ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নানিয়ারচরে মূর্তি ভাঙচুর ও দানবাক্সের টাকা লুট

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫০, ৩ জানুয়ারি ২০২৫
নানিয়ারচরে মূর্তি ভাঙচুর ও দানবাক্সের টাকা লুট
নানিয়ারচরে মূর্তি ভাঙচুর। ছবি: ডেইলি বাংলাদেশ

রাঙ্গামাটির নানিয়ারচরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি ক্যায়াং ঘরে বৌদ্ধ মূর্তি ভাঙচুর ও দানবাক্সের টাকা লুটের ঘটনা ঘটেছে। এ সময় ৪টি মূর্তি ভাঙচুর ও ৭টি দানবাক্সের টাকা লুটপাট করা হয়।

শুক্রবার সকালে উপজেলার রামহরিপাড়া তক্ষ্যশিলা বনবিহার বা ক্যাংঘরের এমন পরিস্থিত দেখতে পান স্থানীয় লোকজন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটতে পারে বলে জানা গেছে।

Advertisement

স্থানীয়রা জানান, সকালে রামহরিপাড়া তক্ষ্যশিলা বনবিহার বা ক্যাংঘরের বাহির থেকে দরজা খোলা দেখতে পান স্থানীয়রা। পরে তারা ঘরের ভেতরে ঢোকেন। এ সময় তারা ৪টি মূর্তি ভাঙচুর ও ৭টি দানবাক্সের মুখ খোলা দেখতে পান। তবে, কত টাকা খোয়া গেছে এ ব্যাপারে কিছু জানা যায়নি। স্থানীয়দের মতে, গতকাল রাতে যেকোনো সময় এ ঘটনা ঘটতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!