পরবর্তীতে সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বিষয়টি যশোর কোতোয়ালি পুলিশকে অবগত করলে সকাল ৬টার দিকে যশোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাকসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদককে একটা লিখিত অভিযোগ দায়ের করার জন্য বলেন। এখন পর্যন্ত অভিযোগ দেয়নি। তবে প্রস্তুতি চলছে বলে জানা যায়।
ঐ ঘটনার প্রতিবাদে বিকেল সাড়ে ৩টার দিকে সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা যায়। মিছিলটি হাইকোর্ট মোড় থেকে শুরু হয়ে দোড়াটানা ভৈরব চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশে মাধ্যমে শেষ হয়। ঐ সংগঠনটি গণঅধিকার পরিষদের সহযোগী সংগঠন।
.png)