ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

মোহাম্মাদপুরে বাসা থেকে ৪৫ ভরি স্বর্ণ লুট, যেভাবে গ্রেফতার হলেন ২ যুবক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৫, ৪ জানুয়ারি ২০২৫
মোহাম্মাদপুরে বাসা থেকে ৪৫ ভরি স্বর্ণ লুট, যেভাবে গ্রেফতার হলেন ২ যুবক
গ্রেফতার মাহিন ও রেহান

রাজধানীর মোহাম্মাদপুরের আদাবরে একটি বাসার লকার ভেঙে ৪৫ ভরি স্বর্ণ লুটের ঘটনায় দুই যুবক গ্রেফতার হয়েছেন। তারা হলেন— মাহিন ও রেহান। 

শনিবার দুপুরে আদাবর থানার অফিসার ইনচার্জ  (ওসি) এস এম জাকারিয়া এ তথ্য জানান।

তিনি জানান, ৩ জানুয়ারি দিনগত রাতে আদাবর ১৬ নম্বর রোডের একটি বাসার লকার ভেঙে ৪৫ ভরি স্বর্ণ লুট হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে এজাহার দায়ের করেন।  এরপর থানা পুলিশ তদন্ত শুরু করে এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িত দুজনকে গ্রেফতার করে। এ সময় লুট হওয়া ৪৫ ভরি স্বর্ণের মধ্যে ৩২ ভরি উদ্ধার করা হয়েছে।   

Advertisement

বাকি স্বর্ণগুলো উদ্ধারে চেষ্টা চলছে বলেও জানান আদাবর থানার ওসি। 

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!