সোমবার গভীর রাতে কুয়াকাটা পৌর শহরের ৪নং ওয়ার্ডের অবস্থিত একটি দ্বিতল ভবনে এ ঘটনা ঘটে। এ সময় পিস্তল, চাপাতি ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ নানা সরঞ্জামাদি ব্যবহারের মাধ্যমে লুট করে সংঘবদ্ধ ডাকাতদল।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার থেকে জানা যায়, বাড়ির মালিক মানিক মিয়া, তার স্ত্রী ও কন্যা নিয়ে দুটি শয়নকক্ষে রাত সাড়ে ১২টার দিকে ঘুমিয়ে ছিলেন। এর কিছুক্ষণ পরই ডাকাতদল বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-পা ও চোখ বেঁধে ফেলে এবং মানিক মিয়াকে বেধড়ক মারধর করে। প্রায় দেড় ঘণ্টার হানায় কক্ষের মালামাল তছনছ করে বাড়িতে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণ ও ৪৮ হাজার টাকা নিয়ে যায় অস্ত্রধারীরা। তবে ৮-১০ জনের সবাই মুখোশ পরে থাকায় কাউকে চিনতে পারেননি বলে দাবি ভুক্তভোগীদের।
.png)
এদিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠাই। পরে ঊর্ধ্বতন টিম এখানে এসেছে। চুরি হওয়া মালামাল উদ্ধারে আমরা সব ধরনের পদ্ধতি গ্রহণ করবো এবং আইনি ব্যবস্থা নেয়া হবে।