ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৩, ৮ জানুয়ারি ২০২৫
মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ২
প্রতীকী

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুজন আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের মালখানগর চৌরাস্তায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মালখানগর ইউনিয়নের ফেগুনাসা গ্রামের বাবুল মোল্লার ছেলে মো. রিয়াদ (২৫) ও একই এলাকার হাবিবুর রহমানের ছেলে আজমির হোসেন রাজা (১৯)। আহত দুজনের অবস্থা আশঙ্ক‍াজনক। তাদের প্রথমে সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

এলাকাবাসী জানায়, আহত দুজনই ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসার টাকা-পয়সা লেনদেন নিয়ে এ ঘটনা ঘটতে পারে।

Advertisement

মালখানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য স্বপন খান ও ২নং ওয়ার্ডের ইউপি সদস্য হযরত খান জানান, আহত দুজনেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। আমরা ধারণা করছি মাদক বেচাকেনা নিয়ে অথবা মাদকের টাকার ভাগ- বাঁটোয়ারা নিয়ে প্রতিপক্ষ ছুরিকাঘাত করেছে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান জানান, রাতে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভিকটিম আহত থাকায় জড়িতদের সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে লোকমুখে শোনা যাচ্ছে মাদক সংক্রান্ত বিরোধের জেরে ঘটনাটি ঘটতে পারে। ভিকটিমের পরিবার এখনো কোনো অভিযোগ দায়ের করেনি। তবে আমাদের তদন্ত চলছে। জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনা হবে। মালখানগর এলাকায় মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!