মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের বাঘাইহাট থেকে সাজেকে আসার সময় সিজকছড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের বাঘাইহাট থেকে সাজেক আসছিল পর্যটকবাহী চাঁদের গাড়িটি। এ সময় সিজকছড়া নামক স্থানে পৌঁছালে গাড়ি খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা নোয়াখালী মহিলা কলেজের ১২ জন শিক্ষার্থী আহত হন। এরইমধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ৬ ইবি বাঘাইহাট জোনের ৯ নম্বর পাড়া আর্মি ক্যাম্প থেকে একটি টহল দল। পরে সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দীঘিনালা হাসপাতালে পাঠানো হয়েছে।
.png)