ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বাস থেকে ৫৪ লাখ টাকার মাদক জব্দ

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ২০:০১, ৭ জানুয়ারি ২০২৫
বাস থেকে ৫৪ লাখ টাকার মাদক জব্দ
ছবি: সংগৃহীত

বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী আল গালিব নামের একটি যাত্রীবাহী বাস থেকে ৫৪ লাখ টাকার মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার ভজনপুর বিওপির অন্তগত এলাকায় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে এসব কোকেন ও হেরোইন জব্দ করা হয়। 

বিকেলে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনিরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

বিজিবি জানায়, তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউনিয়ন দিয়ে ভারত থেকে মাদকগুলো বাংলাদেশে আনা হয়। এরপর এক নারীর মাধ্যমে তা যাত্রীবাহী বাসে ঠাকুরগাঁও ও দিনাজপুরে পাঠানো হবে বলে এমন গোপন সংবাদ পাওয়া যায়। পরে মঙ্গলবার দুপুরে ভজনপুর এলাকায় জাতীয় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় বাংলাবান্ধা থেকে পঞ্চগড়গামী যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। পরে বাসের ভেতরের বাঙ্কারে থাকা একটি ব্যাগ থেকে মাদকগুলো জব্দ করা হয়। এর আগেই বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান ওই নারী।

এ বিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মনিরুল ইসলাম বলেন, উদ্ধার করা কোকেন ও হেরোইন তেঁতুলিয়া থানায় হস্তান্তর এবং পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!