রোববার দুপুরে ঝিনাইগাতী উপজেলা শহরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ঝিনাইগাতী উপজেলার লুৎফর রহমানের ছেলে কায়েস আহম্মেদ (৫০) ও একই উপজেলার মৃত আজিজ মিয়ার ছেলে ইদ্রিস মিয়া (৪৫)।
.png)
জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে শেরপুর জেলার অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এনএম নাহিয়ান ইসলাম ও মাদকদ্রব্য অধিদফতর যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে ৫০৭ পিস ইয়াবা, ৩৬ বোতল ফেনসিডিল ও ১ লাখ ৫৫ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত ব্যক্তিদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।