ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে ৩ মাদকাসক্তকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫২, ৭ জানুয়ারি ২০২৫
ফেনীতে ৩ মাদকাসক্তকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
ছবি: সংগৃহীত

ফেনীতে মাদক বিরোধী অভিযানে তিন মাদকাসক্ত ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাধনা ত্রিপুরা এ রায় প্রদান করেন। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাধনা ত্রিপুরা ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিদর্শক আবু তাহেরের নেতৃত্বে একটি দল ফেনী শহরে বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান চালায়।

Advertisement

এ সময় গাঁজা সেবনের অপরাধে নাঙ্গলকোট উপজেলার আঙ্গোয়া গ্রামের হাসান আহমেদের ছেলে আবুল হাসেমকে ৭ দিন, গাইবান্ধার গোবিন্দগঞ্জের উপজেলার শালেয়ারা গ্রামের শাহেদ জামানের ছেলে মো.আলম মিয়াকে ৪ দিন ও নাঙ্গলকোট উপজেলার হরিপুরের গ্রামের আব্দুল কাদেরের ছেলে আবুল কালাম আজাদকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক বেলাল হোসেন জানান, মাদক নিয়ন্ত্রণে জেলা ব্যাপি মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!