ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উৎপাদনে ফিরলো পায়রা বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৫, ৭ জানুয়ারি ২০২৫
উৎপাদনে ফিরলো পায়রা বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট
ছবি: সংগৃহীত

পটুয়াখালীর পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। প্রায় দুই মাস বন্ধ থাকার পর গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে এ ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের সহকারী ব্যবস্থাপক (ইনভেস্টিগেশন) শাহ মনি জিকো।

এর আগে গত বছরের ৯ নভেম্বর রক্ষণাবেক্ষণের জন্য দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে এ বিদ্যুৎকেন্দ্রের দুইটি ইউনিট থেকে পুরো ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছে কর্তৃপক্ষ।

Advertisement

এর আগে ১৪ দিন বন্ধ থাকার পরে পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট (৬৬০ মেগাওয়াট) গত মাসের শেষদিকে চালু করা হয়েছে। ফলে আবার বিদ্যুৎ উৎপাদন শুরু করে পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র। 

জানা গেছে, পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের পাশেই কলাপাড়ার ধানখালীতে পটুয়াখালী ১ হাজার ৩২০ মেগাওয়াট (আরএনপিএল) তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়েছে। জানুয়ারি মাসে পরীক্ষামূলকভাবে এ বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে আসবে। মার্চ মাসে এই প্ল্যান্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!