ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোলায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩৩, ৭ জানুয়ারি ২০২৫
ভোলায় আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ
ছবি: গুরুতর আহত দুই পুলিশ সদস্য

ভোলার বোরহানউদ্দিনে ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।

সোমবার (৬ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার বড়মানিকা ইউনিয়নের আলিমুদ্দিন বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত পুলিশের অতিরিক্ত উপ-পরিদর্শক (এএসআই) আলমাস ও নুরুল ইসলাম বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

Advertisement

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিদ্দিকুর রহমান জানান, নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নসু মিয়ার ছেলে রুবেলকে (৪০) ধরতে উপজেলার বাটামারা ইউনিয়নের তার বাড়িতে অভিযান চালান এএসআই আলমাস ও নুরুল ইসলাম।

এ সময় আসামির স্বজনেরা তাদের ওপর অতর্কিত হামলা করে আসামিকে ছিনিয়ে নেয়। একই সঙ্গে ওই দুই পুলিশ সদস্যকে এলোপাতাড়ি মারধর ও ছুরি দিয়ে মাথায়, হাতে ও পিঠে আঘাত করে। তাদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চলছে বলেও জানান তিনি।
 

ডেইলি-বাংলাদেশ/এএইচএস
লিংক সফলভাবে কপি হয়েছে!