ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেই ভাঙা কালভার্ট সচল, জনমনে স্বস্তি

সাখাওয়াত হোসেন হৃদয়, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ১৪:৩৩, ৬ জানুয়ারি ২০২৫
সেই ভাঙা কালভার্ট সচল, জনমনে স্বস্তি
গ্রামীণ সড়কের সেই কালভার্ট (মেরামতের আগে ও পরে) -ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গ্রামীণ সড়কের একটি কালভার্ট ভেঙে পড়ায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছিলেন পথচারীসহ স্থানীয়রা। অবশেষে ভাঙা সেই কালভার্টটি মেরামত করা হয়েছে। এতে যান চলাচল স্বাভাবিক হয়েছে। পাশাপাশি স্থস্তি মিলেছে পথচারীসহ স্থানীয়দের।

জানা গেছে, উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের শৈলজানী এলাকার শৈলজানী আলিম মাদরাসার বিপরীত পাশের ইটের সলিংয়ের একটি গ্রামীণ সড়কের কালভার্টটি ভেঙে পড়ে। এতে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছিলেন স্থানীয় পথচারীসহ স্থানীয়রা।

সম্প্রতি ইউনিয়ন পরিষদের উদ্যোগে কালভার্টটি মেরামত করা হয়েছে। এর ফলে ওই সড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এতে স্বস্তি মিলেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

Advertisement

রবিন সরকার নামে স্থানীয় এক যুবক বলেন, কালভার্টটি ভেঙে পড়ায় সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছিল স্থানীয় বাসিন্দাসহ পথচারীদের। দুর্ভোগের বিষয়ে মিডিয়ায় সচিত্র সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে সংশ্লিষ্টদের। সম্প্রতি কালভার্টটি মেরামত করা হয়েছে। মোটামুটি মজবুতভাবেই মেরামত করা হয়েছে। এতে দুর্ভোগ কমবে পথচারীদের। এলাকাবাসীর পক্ষে গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.শামসুদ্দিন বলেন, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনা করে ইউনিয়ন পরিষদের অর্থায়নে কালভার্টটি মেরামত করা হয়েছে। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারীদের দুর্ভোগ লাগব হবে।

গ্রামীণ ওই সড়কের ভাঙা কালভার্ট নিয়ে জনদুর্ভোগের বিষয়ে গত ৫ অক্টোবর ‘ডেইলি বাংলাদেশ’- এ একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। 

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!