ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

‘রাষ্ট্র মেরামত না করলে এ প্রজন্ম আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৯, ৩০ নভেম্বর ২০২৪
‘রাষ্ট্র মেরামত না করলে এ প্রজন্ম আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে’
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম- সংগৃহীত ছবি

রাষ্ট্র মেরামত ছাড়াই যদি অন্তর্বর্তী সরকার চলে যায় তাহলে এ প্রজন্ম আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শনিবার মহাখালীর ব্র্যাক সেন্টারে এনডিএমের আয়োজনে রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, গত ১৫ বছরের একটা আন্দোলন আমাদের এ জায়গায় নিয়ে এসেছে। বর্তমান অস্থিরতার মধ্যেই দাঁড়িয়ে আমরা সংস্কারের কথা বলছি। কেমন বাংলাদেশ চাই তা নিয়ে এখন যে তর্ক চলছে আমরা সেটাই চেয়েছিলাম।

Advertisement

তিনি বলেন, আগামী ৩১ ডিসেম্বর সংস্কার কমিশনগুলোর প্রতিবেদন জমা দেবে। এরপরে আমরা সবাই মিলে আলোচনা করবো। রাষ্ট্র মেরামত না করেই যদি অন্তর্বর্তী সরকার চলে যায়, তাহলে এ জেনারেশন আমাদের কাঠগড়ায় দাঁড় করাবে।

সেমিনারে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, প্রথম ধাপে এনডিএমের দেওয়া ৯টি সংস্কার খুবই জরুরি। এনডিএমের কোনো অঙ্গ প্রতঙ্গ কখনো ফ্যাসিজম হবে না। মানুষের ভোটাধিকার দেশের জমিনে ফিরিয়ে আনা সবচেয়ে বেশি জরুরি।

আলোকচিত্রী ও সাংবাদিক শহিদুল আলম বলেন, প্রস্তাব দেওয়ায় কোনো সমস্যা নেই তবে প্রয়োগে সমস্যা রয়েছে। এতো বছর বাংলাদেশ অনেক সূর্য সন্তান দেখেছে আর নতুন করে কোনো সূর্য সন্তান দেখতে চাইনা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!