ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালভার্টের মুখ বন্ধ করে ডায়ার মিল স্থাপন, প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি 
প্রকাশিত: ১৬:৫৩, ২৪ ডিসেম্বর ২০২৪
কালভার্টের মুখ বন্ধ করে ডায়ার মিল স্থাপন, প্রতিবাদে মানববন্ধন
কালভার্টের মুখ বন্ধ করে ডায়ার মিল স্থাপন, প্রতিবাদে মানববন্ধন। ছবি: ডেইলি বাংলাদেশ

টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার হরিপুর এলাকায় বন্ধন ডায়ার মিল স্থাপন করায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। অভিযোগ রয়েছে, ব্রিটিশ আমলের কালভার্ট বন্ধ হয়ে যাওয়ায় প্রায় ৫ হাজার একর কৃষিজমি ফসল নষ্ট হয় প্রতি বছর।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে পানি নিষ্কাশনের প্রতিকার চেয়ে হরিপুর গ্রামে মানববন্ধন করেছেন দুই গ্রামের শতাধিক মানুষ।

মানববন্ধনে স্থানীয় ইউপি সদস্য আবু সাইদ বলেন, আমাদের ব্রিটিশ আমলের কালভার্ট বন্ধ করে দিয়েছে বন্ধন অটোমেটিক এগ্রো ফুট প্রোডাক্ট। এতে আমাদের এলাকার ৫ হাজার একর ফসলি জমির ফসল প্রতিবছর নষ্ট হয়ে আসছে। পানি জমে থাকায় চাষাবাদ হচ্ছে না, চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকার হাজারও মানুষ। পানি নিষ্কাশনের প্রতিকার চেয়ে হরিপুর গ্রামে মানববন্ধনে জোর দাবি জানান তারা।

Advertisement

মানববন্ধন বিষয়ে জানতে চাইলে বন্ধন অটোমেটিক এগ্রো ফুট প্রোডাক্টের স্বত্বাধিকারী বিপ্লব কুমার চন্দ্র বলেন মানববন্ধন বিষয় আমার জানানা নেই এলাকার কেউ আমার কাছে আসে নাই।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!