ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আমতলীর ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: ২১:০১, ২১ ডিসেম্বর ২০২৪
আমতলীর ইউএনও’র বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
ছবি: ডেইলি বাংলাদেশ

বরগুনার আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) দিকে সকাল ১০টার দিকে আমতলী উপজেলা পরিষদ চত্বরে সর্বদলীয় ওলামা মাশায়েখ ও সর্বস্তরের জনগণের উদ্যোগে ইউএনও মুহাম্মদ আশরাফুল আলমের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার সভাপতি ওমর ফারুক জিহাদী, আমতলী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক আমতলী পৌর মেয়র নাজমুল হাসান নান্নু, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখার সভাপতি নাজমুল হাসান সোহেলসহ আমতলী উপজেলা সর্ব স্তরের মানুষ উপস্থিত ছিলেন।

Advertisement

গত ১৮ ডিসেম্বর আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুলকে জনপ্রশাসন মন্ত্রণালয় এর মাঠ প্রশাসন-২ এর প্রজ্ঞাপনে অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদোন্নতি দিয়ে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে বদলি করা হয়। 

এ সময় বক্তারা বলেন, আমতলী উপজেলা বর্তমানে নির্বাহী কর্মকর্তা অত্যন্ত সৎ নিষ্ঠাবান ও কর্তব্য পরায়ণ ব্যক্তি ছিলেন। তিনি আমতলীর অনেক উন্নয়ন করেছেন। তিনি চলে গেলে আমতলীর উন্নয়নে বাধাগ্রস্ত হবে। এরকম সৎ নির্বাহী কর্মকর্তা সমগ্র বাংলাদেশে থাকলে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে বলে অভিব্যক্ত করেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!