রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি সোনাগাজী উপজেলার চর দরবেশ পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইমাম হোসেন। তার পিতার নাম মৃত আব্দুল শুকুর।
.png)
জানা গেছে, গ্রেফতারকৃত ইমাম হোসেনকে ডিবির হেফাজতে ফেনীর সদর মডেল থানায় হস্তান্তর করার উদ্দেশে নেয়া হচ্ছে।
উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনার পরবর্তীতে আসামি মো. ইমাম হোসেন পলাতক অবস্থায় ছিলেন এবং ডিবি তার আত্মীয় স্বজনের মোবাইল নম্বর ট্র্যাকিং করে তাকে গ্রেফতার করে।