সোমবার (২৫ নভেম্বর) বিকেলে ফেনীর বিজিবির ৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলার অন্তগর্ত যশপুর ও তারাকুচা বিওপির সীমান্তবর্তী এলাকায় বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ভারতীয় শাড়ি, শাল-চাদর ও টি শার্ট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অবৈধ মালামালের আনুমানিক মূল্য ৩৯ লাখ ৩৬ হাজার ৫শ টাকা। উদ্ধারকৃত মালামাল স্থানীয় কাস্টমস্ এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
.png)
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে তাদের আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।