গ্রেফতারকৃত সাজেদা আক্তার সদর উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক। তাকে ফেনীর মহিপালে ছাত্র জনতার ওপর হামলা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।
ফেনী মডেল থানার এসআই মোতাহের হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশের একটি টিম ফেনী শহরতলীর লালপুরে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। তাকে মহিপালে ছাত্র আহতের মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।
.png)
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ফেনী মডেল থানার ওসি মর্ম সিংহ ত্রিপুরা। তিনি জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।