ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৬, ৫ জানুয়ারি ২০২৫
সিরাজগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১
নিহত আব্দুস সাত্তার -ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের বেলকুচিতে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ‌ে আব্দুস সাত্তার (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার শমেতপুর স্মৃতিসৌধের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সাত্তার বেলকুচি উপ‌জেলার খিদ্রা মাটিয়া গ্রা‌মের নজরুল মোল্লার ছে‌লে।

ঘটনা সূত্রে জানা যায়, বেলকুচি উপজেলার শমেতপুর স্মৃতিসৌধের সামনে রাস্তার ওপর অজ্ঞাতনামা ঘাতক ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল আরোহী আব্দুস সাত্তার গুরুতর আহত হন। এ সময় পথচারীরা উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

বেলকুচি থানার ওসি জাকারিয়া হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!