ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অষ্টগ্রামে ছেলের পাথরের আঘাতে মায়ের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৪, ৩ জানুয়ারি ২০২৫
অষ্টগ্রামে ছেলের পাথরের আঘাতে মায়ের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের অষ্টগ্রামে মানসিক ভারসাম্যহীন ছেলের পাথরের আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে হেলাল মিয়াকে (২৬) স্থানীয়রা আটক করে পুলিশে ধরিয়ে দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার বাঙ্গালপাড়া ইউপির নোয়াগাও গ্রামে এ ঘটনা ঘটে। গতকালই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ থানায় নিয়ে আসে। নিহতের নাম নূর জাহান বেগম (৪৫)।

জানা গেছে, অভিযুক্ত ছেলে হেলাল মিয়া মানসিক ভারসাম্যহীন। গতকাল বিকেলের দিকে তার মাকে পাথর দিয়ে মাথায় একাধিকবার আঘাত করেন। পরে প্রতিবেশীরা নূর জাহানকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় হেলাল মিয়াকে গ্রেফতার করেছে অষ্টগ্রাম থানা পুলিশ।

Advertisement

এসব তথ্য নিশ্চিত করেছেন অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন। তিনি জানান, এ ঘটনায় ঘাতক মানসিক ভারসাম্যহীন ছেলেকে আটক করে আজ শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অষ্টগ্রাম থানা পুলিশ সূত্রে জানা গেছে, লাশ ময়নাতদন্তের জন্য আগামীকাল শনিবার কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হবে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!