ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গণঅধিকার পরিষদের বানারীপাড়া উপজেলা কমিটি ঘোষণা

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৫, ৪ জানুয়ারি ২০২৫
গণঅধিকার পরিষদের বানারীপাড়া উপজেলা কমিটি ঘোষণা
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

বরিশালের বানারীপাড়া উপজেলায় মো. আল-আমিনকে আহ্বায়ক ও রনজিৎ শীলকে সদস্যসচিব করে ৪০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ।

গতকাল শুক্রবার রাতে বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. শামীম রেজা ও সাধারণ সম্পাদক এইচ এম হাসান স্বাক্ষরিত একটি কপি প্রকাশ করা হয়।

নবনির্বাচিত আহ্বায়ক আল-আমিন বলেন, আগামী ৬ (ছয়) মাসের জন্য বানারীপাড়া উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আমরা কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী সব প্রোগ্রাম বানারীপাড়া সফল করব ইনশাল্লাহ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!