ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘন কুয়াশায় দুটি নৌপথে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৮, ৪ জানুয়ারি ২০২৫
ঘন কুয়াশায় দুটি নৌপথে ফেরি চলাচল বন্ধ
ছবি: ডেইলি বাংলাদেশ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ রয়েছে। পাটুরিয়ায় মাঝ পদ্মায় আটকে আছে ফেরি মতিউর রহমান।

শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, শুক্রবার ৯টার পর থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। কুয়াশার ঘনত্বের কারণে নৌপথের চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে রাত ১১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও রাত সাড়ে ১১টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

Advertisement

বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানায়, দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার তীব্রতা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!