ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৫ ঘণ্টা পর আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১১, ৩ জানুয়ারি ২০২৫
৫ ঘণ্টা পর আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল স্বাভাবিক
ছবি: ডেইলি বাংলাদেশ

ঘন কুয়াশায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে, নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌপথে দুর্ঘটনা এড়াতে রাত ২টা ৪০ মিনিটের দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে ফেরি চলাচল শুরু হয়। 

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, মধ্যরাত থেকে নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। যার কারণে রাত ২টা ৪০ মিনিটের দিকে দুর্ঘটনা এড়াতে নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

Advertisement

বিআইডব্লিউটিসি আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানিয়েছেন, দুর্ঘটনা এড়াতে রাত ২টা ৪০ মিনিটের দিকে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘাট এলাকায় অপেক্ষমান যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!