ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৮, ৩১ ডিসেম্বর ২০২৪
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক। ছবি: ডেইলি বাংলাদেশ

ঘন কুয়াশায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে, নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌপথে দূর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৫টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, মধ্যরাত থেকে নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে যায়। যার কারণে ভোর সাড়ে ৫টা থেকে দুর্ঘটনা এড়াতে নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

Advertisement

বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক আব্দুস সালাম জানান, দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘাট এলাকায় অপেক্ষমান যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!