ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাকুগাঁও স্থলবন্দর দিয়ে যাত্রী চলাচল শুরু

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩১, ৩ জানুয়ারি ২০২৫
নাকুগাঁও স্থলবন্দর দিয়ে যাত্রী চলাচল শুরু
ফাইল ফটো

শেরপুরের নাকুগাঁও স্থলবন্দর দিয়ে যাত্রী চলাচল শুরু হয়েছে। শুক্রবার এ বন্দর দিয়ে ভারতের মেঘালয় রাজ্যের ডালু ইমিগ্রেশন হয়ে যাত্রীরা আসা-যাওয়া করেছেন।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, আজ বাংলাদেশ থেকে চারজন ভারতীয় নাগরিক ভারতে গমন করেন। আর ভারত থেকে বাংলাদেশি একজন নাগরিক বাংলাদেশে আগমন করেন। এছাড়া ভারত থেকে ভারতীয় দুইজন নাগরিক বাংলাদেশে আগমন করেন।

তবে, এদিন বাংলাদেশ থেকে ভারতে বা ভুটানে কোনো গাড়ি আগমন বা গমন করেনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!