বৃহস্পতিবার সন্ধ্যায় রাজৈর বাসস্ট্যান্ড জামে মসজিদ নিয়ে এই হুমকি দেওয়ার ঘটনা ঘটে।
জানা গেছে, রাজৈর উপজেলার টেকেরহাট মার্কাজ মসজিদে জোবায়েরপন্থীরা এবং রাজৈর বাসস্ট্যান্ড জামে মসজিদে সাদপন্থীরা তাদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করেন। বর্তমানে রাজৈর উপজেলায় তাবলিগ জামাতের মাওলানা সাদ গ্রুপের লোকজন কম থাকায় মাওলানা জোবায়ের গ্রুপের লোকেরা সাদগ্রুপের লোকদের মসজিদ দখল করার জন্য হুমকি দেন। পরে সাদগ্রুপের লোকজন বিষয়টি মাদারীপুর আর্মি ক্যাম্পকে অবগত করলে সেনাবাহিনী দ্রুত সবার সঙ্গে যোগাযোগ করে। পরবর্তীতে মাদারীপুর সদর আর্মি ক্যাম্প হতে ওয়ারেন্ট অফিসার নজরুল (২৬ হর্স) এর নেতৃত্বে একটি টহল দল ঘটনাস্থলে যায় এবং হুমকি প্রদানকারী জোবায়ের গ্রুপের মাওলানা মাহমুদুলের সঙ্গে সাক্ষাৎকার করে।
.png)
ওয়ারেন্ট অফিসার নজরুল জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক তাবলিগ জামায়াতের জুবায়েরপন্থী এবং সাদপন্থীরা পূর্বে হতে যে যে মসজিদে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল, সেই মোতাবেক উক্ত মসজিদে অবস্থান করার জন্য নির্দেশনা দেওয়া হয়।