ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

টঙ্গী সংঘর্ষের পর সাদ-জুবায়ের গ্রুপে নতুন উত্তেজনা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৫:০৩, ২০ ডিসেম্বর ২০২৪
টঙ্গী সংঘর্ষের পর সাদ-জুবায়ের গ্রুপে নতুন উত্তেজনা
গত ১৮ ডিসেম্বর টঙ্গী ইজতেমার মাঠে লাঠি হাতে তাবলীগ জামাতের এক পক্ষ। ছবি: সংগৃহীত

গত ১৮ ডিসেম্বর টঙ্গীর ইজতেমা ময়দানে সাদ ও জুবায়ের পন্থীদের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হন। এ ঘটনার পর দেশব্যাপী সাদ ও জুবায়ের পন্থীদের মধ্যে নতুন করে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে, জেলাভিত্তিক মারকাজ মসজিদে অবস্থান গ্রহণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে।

জানা গেছে, জুবায়ের পন্থী মুসল্লীরা বিভিন্ন জেলা এবং মসজিদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করার পরিকল্পনা করেছেন, যা পরিস্থিতি আরো জটিল করতে পারে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এ পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছে।

এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্থানীয় সাদ ও জুবায়ের পন্থীদের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছে। প্রশাসন থেকে বিশেষভাবে জানানো হয়েছে, সংঘর্ষ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!