ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জুবায়েরপন্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:২৩, ১৮ ডিসেম্বর ২০২৪
জুবায়েরপন্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ 
জুবায়েরপন্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

সাদ গ্রুপকে বাংলাদেশে নিষিদ্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে জুবায়েরপন্থীরা।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে তারা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। 

প্রসঙ্গত, বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় শতাধিক। বুধবার (১৮ ডিসেম্বর) ভোর থেকে এ সংঘর্ষ শুরু হয়। নিহতরা হলেন- কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার এগারসিন্দু এলাকার বাচ্চু মিয়া (৭০) ও ঢাকার দক্ষিণখানের বেড়াইদ এলাকার বেলাল (৬০)। নিহত আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!