ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মুক্তি মিলল ৬৪ ভারতীয় জেলের

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৩, ২ জানুয়ারি ২০২৫
মুক্তি মিলল ৬৪ ভারতীয় জেলের
বাগেরহাট আদালতের সামনে ভারতীয় জেলেরা।

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে আটক ৬৪ ভারতীয় জেলেকে মুক্তি দিয়েছেন আদালত। বুধবার দুপুরে বাগেরহাট জেলা কারাগার থেকে মুক্তিপান এসব জেলেরা।

এর আগে, গত ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি বাগেরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল আজাদ তাদেরকে মুক্তির আদেশ দেন।

বুধবার দুপুরে কারাগার থেকে মুক্তি পাওয়া এসব জেলেদের ভারতীয় দূতাবাস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময়, কারাগার কর্তৃপক্ষ, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, কোস্ট গার্ড ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিতিত ছিলেন। পরে কোস্টগার্ডের সদস্যরা নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ভারতীয় জেলেদের মোংলায় নিয়ে যায়।

Advertisement

বাগেরহাট জেলা কারাগার সূত্রে জানা যায়, বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে অনুপ্রবেশ করে মাছ আহরণের অপরাধে গত বছরের ১৮ অক্টোবর ৪৮ জন এবং ২২ নভেম্বর ১৬ জন ভারতীয় জেলেকে আটক করে কোস্টগার্ড ও নৌবাহিনী। আটকদের বিরুদ্ধে ১৮৯৩ সালের সামুদ্রিক মৎস্য আহরণ আইনের ২২ ধারায় মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করে মোংলা থানা। পরে আদালতের নির্দেশে তাদের বাগেরহাট জেলা কারাগারে প্রেরণ করা হয়।

বাগেরহাট জেলা কারাগারের সুপার শংকর কুমার মজুমদার জানান, আদালতের জামিন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে ভারতীয় ৬৪ জন বন্দীকে সবার উপস্থিতিতে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড মোংলা জোনের এক কর্মকর্তা বলেন, কারা কর্তৃপক্ষ ভারতীয় জেলেদের আমাদের কাছে হস্তান্তর করেছে। পরবর্তী নির্দেশনা পেলে তাদেরকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!