ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এবার নাসিরের হত্যাকারীদের বসতবাড়িতে আগুন দিল জনতা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১৩, ২ জানুয়ারি ২০২৫
এবার নাসিরের হত্যাকারীদের বসতবাড়িতে আগুন দিল জনতা
ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটায় নাসির উদ্দিন (৩২) নামের যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনে তিনজনের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।

গতকাল বুধবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নাসির উদ্দিন বরগুনার পাথরঘাটা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের শাহজাহান হাওলাদারের ছেলে এবং ওই ওয়ার্ডের যুবদল সদস্য ছিলেন। গোলাম রাব্বি নামের স্থানীয় এক তরুণের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।  হত্যাকাণ্ডের পর অভিযোগ ওঠা গোলাম রাব্বি (২৫), তার সহযোগী হাসান গাজী (২৩) বাড়িতে অগ্নিসংযোগ করেছে স্থানীয় জনতা। তারা উপজেলার কালমেঘা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

Advertisement

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসলেও উত্তেজিত জনতা তাদের আগুন নেভাতে বাধা প্রদান করেন। পরবর্তীতে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে আনেন। এছাড়াও স্থানীয় জনতা হাসানের পিতা ফরিদ গাজী এবং রাব্বির পিতা মাহবুব শিকদারকে আটক করে পাথরঘাটা থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

প্রসঙ্গত, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শেষে শ্বশুরবাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের ছোনবুনিয়ায় ফিরছিলেন নাসির উদ্দিন ওরফে কাটা নাসির। বড় পাথরঘাটা ঘুটাবাছা নূরীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়–সংলগ্ন এলাকায় পৌঁছালে তার ওপর হামলার ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে বেলা আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!