সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে খামারের বাজার জামিয়া হুছাইনিয়া মাদরাসা ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৩ নম্বর তারাটি ইউনিয়ন ইত্তেফাকুল উলামার সভাপতি মাওলানা অলিউল্লাহ।
স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তাগাছা উপজেলার ৩ নম্বর তারাটি ইউপির উলামায়ে কেরাম ও তৌহিদী জনতার উদ্যোগে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে ঘুমন্ত তাবলীগী ভাইদের ওপর খুনি সাদপন্থীদের বর্বরোচিত সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদসহ অবাঞ্চিত ঘোষণার দাবিতে খামারের বাজার জামিয়া হুছাইনিয়া মাদরাসা ময়দানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ৫ শতাধিক মুসল্লি অংশ নেন।
.png)
গত ১৮ ডিসেম্বর রাতে শুরায়ে নেজামের সাথীদের ওপর সাদপন্থীদের হামলায় ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক মুসল্লি।