সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম শিবগঞ্জ উপজেলার মকিমপুর গ্রামের বুদ্ধ মিয়ার ছেলে।
শিবগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই আব্দুল আলিম জানান, পেঁয়াজের ভ্যান নিয়ে যাওয়ার পথে কয়লাবাড়ি এলাকায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে ভ্যানচালক আরিফুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
.png)