গ্রেফতারকৃত আসামি আব্দুস সামাদ (৪৫) শেরপুরের ঢেপুয়া এলাকার মৃত আলতাব আলী মন্ডলের ছেলে।
এর আগে, গত ১৭ আগস্ট গ্রামপুলিশ সদস্য মিজানুর রহমান তার লিজকৃত সরকারি জমির ওপর খনন করা পুকুর থেকে মাছ ধরতে গেলে প্রতিপক্ষ দলের লোকজন তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। পরে নিহতের মা বাদী হয়ে বগুড়ার শেরপুর থানায় ১৭ জন এজাহারনামীয় ও ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
.png)
এর ধারাবাহিকতায় র্যাব-১২ বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জেলার শেরপুর উপজেলার তেঁতুলিয়া গ্রামে হত্যা মামলার অন্যতম পলাতক আসামি আব্দুস সামাদ তার আত্মীয় নুর আলম পান্নার বাড়িতে অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শামসুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামি বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়ার শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।