শুক্রবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং থেকে এক বার্তায় জানানো হয়েছে।
.png)
এ বিষয়ে নারায়ণগঞ্জ হাইওয়ে পুলিশের এডিশনাল ডিআইজি আ ক ম আক্তারুজ্জামান বসু মিয়া জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। আপাতত ধারণা করা হচ্ছে গাড়িটি নিয়ন্ত্রণহীন ছিল। আরো কোনো কারণ আছে কিনা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
শুক্রবার বেলা ১১টার দিকে এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের জন্য দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারকে বেপরোয়া গতিতে এসে পেছন থেকে ধাক্কা দেয় ঢাকা-কুয়াকাটা রুটের বেপারী পরিবহনের একটি বাস। এতে সামনে থাকা গাড়িগুলো দুমড়ে-মুচড়ে যায়। এ সময় প্রাইভেটকারের ভেতরে আটকা পড়ে ঘটনাস্থলেই নিহত হন একজন। বাকিদের ঢাকা নেয়ার পথে মৃত্যু হয়।