শনিবার (২৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
তিনি জানান, সাদপন্থী কর্তৃক টঙ্গীতে হত্যাকাণ্ডের ঘটনায় জিয়া বিন কাসিমকে চট্টগ্রাম ডবলমুরিং এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে আসা হচ্ছে।
.png)
প্রসঙ্গত, গত ২০ ডিসেম্বর থেকে ইজতেমা মাঠে মাওলানা সাদের অনুসারী মুসল্লিরা পাঁচ দিনের জোড় ইজতেমা পালন করতে চেয়েছিলেন। কিন্তু মাওলানা জুবায়ের অনুসারীরা সাদপন্থীদের মাঠে জোড় পালন করতে দেবেন না বলে ঘোষণা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে গত ১৮ ডিসেম্বর ভোরের দিকে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে শুরায়ী নেজামের চারজন নিহত ও শতাধিক মুসল্লি আহত হন। সংঘর্ষের পর বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে ময়দানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করে পুলিশের গণবিজ্ঞপ্তি জারির পর ইজতেমা মাঠ ত্যাগ করেন সাদ অনুসারীরা।