ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পেঁয়াজের ন্যায্যমূল্যের দাবিতে বিক্ষোভ 

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৯, ২৭ ডিসেম্বর ২০২৪
পেঁয়াজের ন্যায্যমূল্যের দাবিতে বিক্ষোভ 
পেঁয়াজের ন্যায্যমূল্যের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চাষিরা।

কুষ্টিয়ার দৌলতপুরের খলিশাকুন্ডি বাজারে পেঁয়াজের ন্যায্যমূল্যের দাবিতে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন শেষে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাষিরা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে মানববন্ধন শেষে চাষিরা কুষ্টিয়া-মেহেরপুর সড়ক অবরোধ করেন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে ব্যর্থ হলে দুপুর আড়াইটার দিকে সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষুব্ধ চাষিরা জানান, চলতি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগের কারণে মুড়িকাটা পেঁয়াজ নষ্ট হয়েছে। ফলে দ্বিতীয় দফায় বাড়তি মূল্যে বীজ কিনে দ্বিগুণেরও বেশি খরচ করে চাষ করতে হয়েছে। কিন্তু উত্তোলন মৌসুমে সরকার পেঁয়াজ আমদানি করায় দাম কমেছে। সপ্তাহের ব্যবধানে কুষ্টিয়ায় পাইকারি বাজারে মুড়িকাটা পেঁয়াজের দাম মণপ্রতি এক থেকে দেড় হাজার টাকা কমে যাওয়ায় উৎপাদন খরচও উঠছে না। পাশাপাশি বিরূপ আবহাওয়ায় ফলন কম হওয়ায় লোকসান বেড়েছে।

Advertisement

খলিশাকুন্ডি ইউপি চেয়ারম্যান জুলমত হোসেন বলেন, চাষিদের একটি স্মারকলিপি দিতে বলা হয়েছে ইউএনওর মাধ্যমে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বলেন, এটি একটি জাতীয় বিষয়। আমরা চাষিদের বোঝানোর চেষ্টা করছি। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!