ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলার প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫২, ২৫ ডিসেম্বর ২০২৪
ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলার প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ
সাদপন্থীদের হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ। ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুর টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে তাবলীগ জামাতের (শুরায়ে নেজাম) সাথীদের ওপর সাদপন্থীদের হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে নেত্রকোণায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ইমান আকিদা সংরক্ষণ কমিটি দুর্গাপুর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে শহরস্থ মার্কাজ মাদরাসার সামনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে তিন হাজার মুসল্লি অংশ নেন। বিক্ষোভ মিছিলটি মার্কাজ মাদরাসা থেকে শুরু করে কাচারি মোড়, থানা মোড় হয়ে মার্কাজ মাদরাসার সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।  

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!