ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১১:২১, ১৪ ডিসেম্বর ২০২৪
নেত্রকোণায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
শহিদ স্মৃতি বেড়িতে পুষ্পস্তবক অর্পণ

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নেত্রকোণায় পুরাতন কালেক্টরেট ভবন প্রাঙ্গণে অবস্থিত শহিদ স্মৃতি বেড়িতে পুষ্পস্তবক অর্পণ করেছে জেলা প্রশাসন। 

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহিদ স্মৃতি বেড়িতে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন নেত্রকোণা জেলা প্রশাসক বনানী বিশ্বাস।

পরে শহিদ স্মৃতি বেড়িতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট  সোহাগ হোসেন, জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য ও পৌর প্রশাসক মামুন খন্দকারসহ জেলার বিভিন্ন সংগঠন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!