বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে পৌর বাজারের সালাউদ্দিন সুপার মার্কেটে এ ঘটনা ঘটে।
দোকানের মালিক ফারুক মিয়া জানান, সকাল ১০টার দিকে তিনি দোকান খুলতে এসে দেখেন দোকানের তালা কাটা। পরে দোকানের ভেতর গিয়ে দেখেন রিয়েলমি, অপ্পো, ভিভো ও ওয়ান প্লাস ব্র্যান্ডের মোট ৬০টি মোবাইল নেই।
.png)
পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন চুরির বিষয়টি নিশ্চিত করে জানান, এখনো মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে।