জানা যায়, উপজেলার উত্তর হাটসাজাপুর গ্রামের হারেজ আলী হাটসাজাপুর উত্তরপাড়া মাঠে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর দুপচাঁচিয়া জোনাল অফিসের আওতায় গভীর নলকূপ স্থাপন করে দীর্ঘ প্রায় ৪২ বছর ধরে পানি সেচ দিয়ে আসছিলেন। গত শনিবার দিবাগত রাতে তিনি তার গভীর নলকূপের সেচ কার্যক্রম শেষ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে এসে দেখতে পান বৈদ্যুতিক খুঁটিতে ১০ কেভির তিনটি ট্রান্সফরমারসহ গভীর নলকূপের সংযোগকৃত বৈদ্যুতিক তার চুরি হয়ে গেছে।
এ ঘটনায় গত সোমবার দুপচাঁচিয়া থানায় মামলা দায়ের করেন তিনি। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এরশাদ মঙ্গলবার বিকেলে উপজেলার বাজারদীঘি গ্রামের বাবুর ছেলে নয়ন (২৪) ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে মনোয়ার হোসেন বাদলকে (৩৫) চৌমুহনী বাজার এলাকা থেকে গ্রেফতার করেন। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী চুরি যাওয়া তিনটি ট্রান্সফরমার ও বৈদ্যুতিক তার উদ্ধার করেন।
.png)
দুপচাঁচিয়া থানার ওসি ফরিদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামিরা আন্তঃজেলা চোর দলের সদস্য। তাদেরকে বুধবার বগুড়া আদালতের মাধ্যমে হাজতে প্রেরণ করা হয়েছে।