ঝোঁপের মধ্যে থেকে পরিত্যক্ত অবস্থায় পলিথিনের ব্যাগে মোড়ানো অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
গত ৫ আগস্ট শ্যামনগর থানায় দুস্কৃতিকারীরা অগ্নিসংযোগের পর অপরাপর মালামালের সঙ্গে অনেকগুলো সরকারি ও ব্যক্তি মালিকানাধীন আগ্নেয়াস্ত্র লুটের ঘটনা ঘটে। এরআগে ওসি হুমায়ুন কবীরের নেতৃত্বে আরও একটি নাইন এমএম পিস্তলসহ জব্দ তালিকায় থাকা একটি নাইন শুটার গান ও ৬০ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।
.png)
শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবীর মোল্যা জানান, শ্যামনগর থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারে তৎপরতা চালাচ্ছে পুলিশ। পরিত্যক্ত ব্যাগের খবর পেয়ে সহকারী উপ-পরিদর্শক রিপন মজুমদার ও মো. ওমর মিয়াকে নিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে।
আরও অন্তত সাতটি সরকারি আগ্নেয়াস্ত্রসহ বেশকিছু ব্যক্তি মালিকানাধীন(জমাকৃত) অস্ত্র বাইরে রয়েছে বলেও তিনি জানান। লুণ্ঠিত এসব অস্ত্রের বিষয়ে উপযুক্ত তথ্য প্রদানকারী কিংবা জমাদানকারীকে পুরস্কৃত করারও ঘোষণা দেন তিনি।