ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাতক্ষীরার অর্থনীতিতে পরিবর্তন এনেছে মধু

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৪, ২৮ নভেম্বর ২০২৪
সাতক্ষীরার অর্থনীতিতে পরিবর্তন এনেছে মধু
সাতক্ষীরায় মৌচাষি ও মধু ব্যবসায়ীদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

সাতক্ষীরায় মৌচাষি ও মধু ব্যবসায়ীদের বার্ষিক সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিব‍ার (২৮ নভেম্বর) সাতক্ষীরার মোজাফফর গার্ডেনে জেলা মৌচাষি ও মধু ব্যবসায়ী সমিতির আয়োজনে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এবারের সম্মেলনে সাতক্ষীরা জেলাসহ দেশের বিভিন্ন জেলা থেকে ১৮০ জন মৌচাষি ও মধু ব্যবসায়ী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) সাতক্ষীরার উপ-ব্যবস্থাপক গৌরব দাস। বিশেষ অতিথি ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপঙ্কর দত্ত, জেলা মৌচাষি ও মধু ব্যবসায়ী সমিতির সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক শেখ মাসুদ পারভেজ প্রমুখ।

এসময় বক্তারা বলেন, সাতক্ষীরা সুন্দরবন উপকূলীয় জেলা হওয়ায় এখানকার উৎপাদিত মধুর খ্যাতি রয়েছে দেশজুড়ে। সুন্দরবন ছাড়াও এখানে চাষাবাদের মাধ্যমে উৎপাদিত হচ্ছে মধু। জেলার চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে মধু সরবরাহ করছেন এখানকার চাষিরা। রয়েছে বিদেশে রফতানির সুযোগ।

Advertisement

বক্তারা আরো বলেন, মৌমাছির পরাগায়নের ফলে ফসলের ফলন ১০-২০ ভাগ বৃদ্ধি পায়। জেলার অর্থনৈতিক পরিবর্তন এনেছেন প্রত্যন্ত অঞ্চলের মৌচাষিরা। সাতক্ষীরার মধুর সুনাম রয়েছে দেশজুড়ে। তাই অসাধু ব্যবসায়ীরা যেন এই সুনাম নষ্ট না করতে পারে, সেদিকে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: সাতক্ষীরা
লিংক সফলভাবে কপি হয়েছে!