ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ

ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৪, ১ নভেম্বর ২০২৪
মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ
মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির প্রতিবাদে মধুখালীতে বিক্ষোভ। ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের বোয়ালমারীতে মহানবী হযরত মুহাম্মদকে (স.) নিয়ে কটূক্তি করায় কলেজছাত্র হৃদয় পালের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছেন মধুখালী উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা।

শুক্রবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন মধুখালী উপজেলার কেন্দ্রীয় ঈদগা ময়দানে এ বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেন ধর্মপ্রাণ মুসলিম জনতা। এ সময় তারা হৃদয় পালের ফাঁসির দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মধুখালী রেলস্টেশন জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ, মিলগেট মসজিদের ইমাম সাইফুদ্দিন আহমেদ, পৌরসভা জামে মসজিদের ইমাম মাওলানা রাসেল, দেওয়ালীপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ জহুরুল হক, উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম মাদরাসার ছাত্রসহ স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।

Advertisement

বক্তারা বলেন, মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদকে (সা.) এবং পবিত্র কাবাঘরকে নিয়ে কটূক্তিকারী হৃদয় পালকে অনতিবিলম্বে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। অন্যথায় বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা এ ধরনের অপরাধীকে হত্যার মাধ্যমে নিজেরাই শাস্তি দেবে।

মিছিলটি ঈদগাহ ময়দান থেকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলা বাজার বাসস্ট্যান্ড প্রদক্ষিণ শেষ করে পুনরায় ঈদগাহ ময়দানে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!