ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীর বিবস্ত্র ভিডিও ধারণ, ২ তরুণ গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪১, ২০ ডিসেম্বর ২০২৪
ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীর বিবস্ত্র ভিডিও ধারণ, ২ তরুণ গ্রেফতার
প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগরে চুরি করতে গিয়ে গৃহবধূর আপত্তিকর ভিডিও ধারণ করার ঘটনায় পর্নোগ্রাফি মামলার আসামি ২ তরুণকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে গ্রামবাসী।

শুক্রবার সকাল ১০টার দিকে জেলার শ্রীনগর উপজেলার বাঘরা গ্রাম থেকে মো. জয় (১৯) ও আরমান বেপারী (১৬) নামে ওই ২ তরুণকে আটক করে গ্রামবাসী।

পরে শ্রীনগর থানা পুলিশের হাতে তুলে দেয়। গ্রেফতারকৃত তরুন জয় বাঘরা গ্রামের মো. জাহিদুলের ছেলে ও অপরজন আরমান একই গ্রামের রানা বেপারীর ছেলে।

Advertisement

সন্ধ্যায় শ্রীনগর থানার ওসি কাইয়ুম উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার বাঘরা গ্রামে ৩ জনের একদল চোর সৌদি প্রবাসী মো. মনিরুজ্জামানের বাসভবনে প্রবেশ করে। চুরি করার উদ্দেশে বাস ভবনের কক্ষে ঢোকার পর প্রবাসীর স্ত্রী চোরের দলের জয় নামে একজনকে চিনে ফেলে। এতে ৩ বছরের মেয়ের গলায় ধারালো ছুরি ধরে প্রবাসীর স্ত্রীকে বিবস্ত্র হতে বাধ্য করে। পরে সেটি মোবাইলে ভিডিও ধারণ করে। পরে চোরের দল ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পালিয়ে আসে।

শ্রীনগর থানার ওসি আরো জানান, ওই ঘটনার পরদিন ৬ ডিসেম্বর (শুক্রবার) বিকেলে গ্রামবাসী ধারালো ছুরিসহ মো. ফাহাদ (১৯) নামে এক তরুণকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। ওই দিনগত রাতে প্রবাসীর স্ত্রী বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে পর্নোগ্রাফি আইনে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন। এ নিয়ে এ মামলার ৩ আসামিকেই গ্রেফতার করা হলো। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!