মঙ্গলবার বেলা ১১টার দিকে সাজেক ইউনিয়নের হরেন্দ্র কারবারিপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করেন এলাকাবাসী। ধারণা করা হচ্ছে- গত রাতের যে কোনো সময় তাকে গুলি করে হত্যা করা হয়।
নিহত বৃহস্পতি চাকমা খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার দীঘিনালা গ্রামের বাসিন্দা।
.png)
জানা গেছে, বৃহস্পতি চাকমা প্রায়ই দীঘিনালা থেকে এসে উদয়পুর এলাকায় শ্রমিকের কাজ করতেন। গতকালও তিনি কাজের জন্য উদয়পুর এলাকায় আসেন। কিন্তু তাকে ঐ এলাকা থেকে ধরে নিয়ে অজ্ঞাত সন্ত্রাসীরা হত্যা করে লাশ ফেলে রেখে যায়। পরবর্তীতে আজ বেলা ১১টায় এলাকাবাসী তার লাশ উদ্ধার করে তার নিজবাড়ি দীঘিনালা পৌঁছে দেন।