স্থানীয়রা জানান, সকালে সাঙ্গু নদীতে কয়েকজন কিশোর গোসলে করতে নামে। এ সময় নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে জানালে পুলিশকে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে পুলিশ। তবে, এখনো লাশের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বান্দরবান সদর থানার ওসি (তদন্ত) মো. আবুল হাসেম বলেন, সাঙ্গু নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি।
.png)