ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাধবপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিক আটক

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০০:০৫, ১১ ডিসেম্বর ২০২৪
মাধবপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিক আটক
আটককৃত তিন ভারতীয় নাগরিক -ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের মাধবপুর সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। মঙ্গলবার রাতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ ধর্মঘর বিওপির একটি টহল দল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী সন্তোষপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটককৃতরা হলেন- ভারতের পশ্চিম ত্রিপুরা জেলার আমতলী থানার আগরতলা রেলস্টেশন এলাকার মৃত উপেন্দ্র পালের ছেলে শ্রী প্রদীপ পাল (৫০), রানীর খামার গ্রামের শ্রী অমূল্য বিশ্বাসের ছেলে শ্রী অজিত বিশ্বাস (৪০) ও সিধাই থানার গোপাল নগর গ্রামের মৃত প্রিয়ারী মোহন দাসের ছেলে শ্রী সমীর দাস (৩০)।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ জানান, আটককৃত তিন অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিকদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!