ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গাজীপুরে ঢাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আগুন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ২২:৩৯, ৯ ডিসেম্বর ২০২৪
গাজীপুরে ঢাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আগুন
সোমবার (০৯ ডিসেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুরে ঢাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডে আগুন লাগে

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার সারাবো এলাকার বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

সোমবার (০৯ ডিসেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটে নিউ ঢাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিচতলায় গার্মেন্টসের কাঁচামাল ও সুতায় এই আগুন লাগার ঘটনা ঘটে।

বিকেল ৪টা ১৫ মিনিটে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের অভ্যন্তরীণ অগ্নি নির্বাপক দল আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।

Advertisement

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!