ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

স্টার্কের আগুন ঝরা বোলিং, অজিদের রাজত্বের দিন 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:১৮, ৬ ডিসেম্বর ২০২৪
স্টার্কের আগুন ঝরা বোলিং, অজিদের রাজত্বের দিন 
টেস্টে ক্যারিয়ারসেরা বোলিং ফিগারের মালিক হন মিচেল স্টার্ক

অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে মিচেল স্টার্কের আগুন ঝরা বোলিংয়ে প্রথম দিনেই অল আউট ভারত। নাথান ম্যাকসুইনি ও মার্নাস লাবুশেনের অবিচ্ছিন্ন জুটিতে শক্ত অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া।

শুক্রবার (৬ ডিসেম্বর) বোর্ডার-গাভাস্কার ট্রফির দ্বিতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নাম্বা টিম ইন্ডিয়া প্রথম ইনিংস ১৮০ রানে গুটিয়ে যায়। জবাবে ১ উইকেট হারিয়ে ৮৬ রান নিয়ে দিন পার করে অজিরা। সফরকারীদের চেয়ে তারা মাত্র ৯৪ রানে পিছিয়ে রয়েছে।

গোলাপি বলের টেস্টে অতিথি দলের ইনিংসের প্রথম বলেই স্টার্কের এলবিডব্লিউর ফাঁদে পড়েন যশস্বী জয়সওয়াল। এরপর লোকেশ রাহুল ও শুভমান গিল ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও ৬৯ রানে ভাঙে তাদের জুটি। ৩৭ রানে স্টার্কের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন রাহুল।

Advertisement

এরপর স্টার্ক তুলে নেন ভিরাট কোহলির উইকেট। ৭৭ রানে ৩ উইকেট হারানো ভারতের হয়ে বেশিক্ষণ লড়তে পারেননি গিল। ব্যক্তিগত ৩১ রানে স্কত বোল্যান্ডের শিকার হয়ে ফেরেন। ব্যাটিং অর্ডারের ছয় নম্বরে নেমে যাওয়া অধিনায়ক রোহিত শর্মা সুবিধা করতে পারেননি। বোল্যান্ডের এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে তিনি ব্যক্তিগত ৩ রানে ফেরেন । 

দলীয় ৮৭ রানেই ৫ উইকেট হারানো ভারত বেশ চাপে পড়ে। দলীয় ১০৬ রানের মাথায় ফেরেন ২১ রান করা রিশভ পান্ত।

একপ্রান্ত আগলে রেখে নিতীশ কুমার রেড্ডি কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন। এক পর্যায়ে ১৪১ রানে ৮ উইকেট হারালেও তার ব্যাটেই ১৮০ করতে সক্ষম হয় সফরকারীরা। নিতীশের ব্যাট থেকেই ভারতের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৪২ রান আসে। 

অজিদের হয়ে ৪৮ রান দিয়ে স্টার্ক শিকার করেছেন ৬টি উইকেট। টেস্টে এটি তার ক্যারিয়ারসেরা ফিগার। স্কট বোল্যান্ড ও প্যাট কামিন্স শিকার করেন দুইটি করে উইকেট।

স্বাগতিকরা ২৪ রানের মাথায় হারায় প্রথম উইকেট। ৩৫ বলে ১৩ রান করে জাসপ্রিত বুমরাহর শিকার হন উসমান খাজা। নিজের ৩১তম জন্মদিনে ২০২৪ সালে প্রথম বোলার হিসেবে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেব বুমরাহ। দ্বিতীয় উইকেটে নাথান ম্যাকসুইনি (৩৮) ও মার্নাস লাবুশেন (২০) অবিচ্ছিন্ন থেকে ৬২ রান যোগ করে দিনের বাকি সময়টা পার করেন।

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!