ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নেত্রকোণার খালিয়াজুরীতে দয়াময় আশ্রমে আগুন

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৯, ৭ ডিসেম্বর ২০২৪
নেত্রকোণার খালিয়াজুরীতে দয়াময় আশ্রমে আগুন
নেত্রকোণার খালিয়াজুরীতে দয়াময় আশ্রমে আগুন -ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোণার খালিয়াজুরীতে জয়দুর্গা দয়াময় আশ্রমে আগুন লাগার ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরের দিকে আশ্রম পরিচালনা পর্ষদের সহ-সাধারণ সম্পাদক ও স্থানীয় ইউনিয়ন পরিষদের নারী সদস্য মৌ চক্রবর্তী জানান, আশ্রমটিতে শুক্রবার সন্ধ্যা থেকে রাত আনুমানিক ১০টা পর্যন্ত প্রার্থনা করছিলেন দয়াময় ভক্তরা। প্রার্থনা শেষে আশ্রমের ভেতরে একটি মোমবাতি জ্বালানো ছিল। পরে ভক্তরা নিজেদের বাড়িতে চলে যান। শনিবার প্রভাতকালীন প্রার্থনা করার জন্য বেশ কয়েকজন ভক্ত এসে দেখতে পান মন্দিরে আগুনে লেগেছে।

ধারণা করা হচ্ছে, ওই মোমবাতি থেকেই আশ্রমে আগুন লেগেছে। আগুনে আশ্রমে রাখা একটি খাট ও দয়াময় আসন পুড়ে গেছে বলে জানিয়েছেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Advertisement

নেত্রকোণার খালিয়াজুরী থানার ওসি মো. মকবুল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। দয়াময় আশ্রমের লোকজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দয়াময় আশ্রমের ভক্তরা শুক্রবার রাতে প্রার্থনা শেষে নিজ নিজ বাড়িতে চলে যান। এ সময় একটি মোমবাতি জ্বালানো ছিল। ধারণা করা হচ্ছে, ওই মোমবাতি থেকেই আগুন লেগেছে। এ নিয়ে কেউ কোনো জিডি বা অভিযোগ করেননি।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: নেত্রকোণা
লিংক সফলভাবে কপি হয়েছে!